সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবন বাঁচিয়ে আজীবন ফ্রি মাছের মাথা

news-image

অনলাইন ডেস্ক : অফিসের সহকর্মীদের সঙ্গে দুপুরের খাবারের জন্য বের হয়েছিলেন চীনের নাগরিক লিউ শিংটিং। স্থানীয় একটি রেস্তোরাঁয় মাছের মাথা ভুনা খাওয়াই ছিল তাদের উদ্দেশ্য।

কিন্তু পথের মাঝে হঠাৎ দেখলেন অন্য আরেকটি গাড়ী পাশের একটি লেকের মধ্যে পড়ে গেল।

দেরি করলেন না লিউ। সঙ্গে সঙ্গে তিনিও নেমে পড়লেন পানিতে। একজন গর্ভবতী নারীসহ চারজনকে উদ্ধার করলেন।

নাটকীয়ভাবে জীবন বাঁচানোর এই খবর শুনে রেস্তোরাঁর মালিক তাকে সারা জীবন মাছের মাথা সরবরাহ করার ঘোষণা দেন।

স্থানীয় সংবাদমাধ্যম হাংঝু ডেইলি’কে লিউ বলেন, তখন আমার চিন্তা করার বা ভয় পাওয়ার একদম সময় ছিল না। প্রথমেই আমি জীবন বাঁচানোর বিষয়টা চিন্তা করি।

তিনি বলেন, জুতা এবং জামাকাপড় না খুলেই পানিতে ঝাঁপিয়ে পড়াটা বিপজ্জনক ছিল। কিন্তু বিষয়টা খুবই জরুরী ছিল। লিউয়ের ড্যাশক্যামের ভিডিও থেকে দেখা যায়, একটি পিকআপ ভ্যান ওভারটেকিং করার সময় পথ হারিয়ে রাস্তার পাশের কিয়ানডাও লেকে পড়ে যায় প্রাইভেট কারটি।

লিউ গাড়ীর আরোহীদের জানালা দিয়ে বের করে আনেন, খবর হাংঝু ডেইলির। এই ঘটনার পরে কিয়ানডাও লেক ডেভেলপমেন্ট গ্রুপ তার জন্য আজীবন মাছের মাথার বিল প্রদান করবে বলে ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা