বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্দাম যৌনতার জেরে দৃষ্টিশক্তি হারালেন যুবক

news-image

অনলাইন ডেস্ক : অতি উগ্র যৌনতার ফলে এক চোখের দৃষ্টিশক্তি হারালেন ২৯ বছরের এক যুবক। বিচিত্র হলেও এমনটাই ঘটেছে বলে জানাচ্ছে ব্রিটিশ মেডিক্যাল জার্নাল।

তাদের বক্তব্য, অতি বিরল হলেও এমন ঘটনা অসম্ভব নয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। অন্তরঙ্গ মুহুর্তের চরম সুখ অতিরিক্ত উত্তেজনা ডেকে আনলে ঘটতে পারে। সেই অতিরিক্ত উত্তেজনার ফলে তলপেটের পেশিতে অতিরিক্ত চাপ পড়েছিল সেই যুবকের। যার ফলে তার শরীরে রক্তচাপ অত্যন্ত বেড়ে যায়। রক্ত চাপের জেরে যুবকের গলার কাছে শিরা এবং একটি পেশিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার থেকেই এই ঘটনা ঘটেছে।

চিকিৎসকদের সন্দেহ, সেই যুবক সম্ভবত কোনও মাদক নিয়েছিলেন। তার জেরেও এই ঘটনা ঘটতে পারে। এর আগে ১৯৯৮ সালে নিউ ইয়র্কে এরকম একটি ঘটনার কথা শোনা গিয়েছিল।