সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ-গিরগিটির ‘জীবন-মরণ’ লড়াই, কী হলো দেখুন ভিডিওতে

news-image

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের পাতায়ার দিনটি বেশ রৌদ্রোজ্জ্বল ছিল। এমন একটি দিনে জীবন-মরণ এক লড়াইয়ের মুখোমুখি হতে হবে, তা হয়তো ভাবেননি স্থানীয় বাসিন্দা ড্যানিয়েল ব্যাচেলর (৫৪)। সেদিনের লড়াইয়ে দুই যোদ্ধা আর কেউ নয়, বরং একটি সাপ ও গিরগিটি।

এমন লড়াই দেখে ভয়ে একদমই পিছিয়ে যাননি ড্যানিয়েল। তাঁর বদলে এগিয়ে গিয়ে নাক গলান তিনি। সে সময় পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়। পরে সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।

ভিডিওটিতে দেখা যায়, একটি ‘গোল্ডেন ট্রি’ সাপ নীল ও কমলা রঙের একটি ‘টোকে গেকো’ প্রজাতির গিরগিটিকে আক্রমণ জড়িয়ে শ্বাসরোধের চেষ্টা করছে। তবে লড়াইটা একেবারেই একপেশে ছিল না। গিরগিটিটিও মরণ কামড় বসিয়েছিল সাপের শরীরে।

এ সময় ড্যানিয়েল সিদ্ধান্ত নিলেন, নাগপাশ থেকে মুক্ত করবেন গিরগিটিকে। এগিয়ে গিয়ে সে চেষ্টাও শুরু করেন। এ সময় পেছেন থেকে ড্যানিয়েলকে বারবার নিষেধ করেন তাঁর স্ত্রী নিম। জবাবে ড্যানিয়েল জানান, ‘টোকে গেকো’ প্রজাতির গিরগিটি খুবই পছন্দ করেন তিনি। আর এ কারণে কোনো ক্ষতি চান না সেটির।

পরে হাত দিকে সাপের কবল থেলে গিরগিটিকে মুক্ত করেন ড্যানিয়েল। তবে পরক্ষণেই ঘটনা মোড় নেয় অন্যদিকে। মুক্তি পেয়েই সাপকে উল্টো আক্রমণ করে বসে গিরগিটিটি। এ অবস্থায় সাপের তো প্রাণ যায় যায় অবস্থা।

সাপটির এ করুণ অবস্থা থেকে এবার সাপের জন্য মায়া জন্মায় ড্যানিয়েলের। সেটিকে মুক্ত করেন গিরগিটির হাত থেকে। বাঁচা-মরার লড়াইয়ে এভাবে বারবার বাধা পেয়ে শেষে নিজ মত পথ ধরে দুই যোদ্ধা।

https://youtu.be/97EW98NPaLw

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা