সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মাসের শিশুর ওজন ২৭ কেজি!

news-image

অনলাইন ডেস্ক : লুইস ম্যানুয়াল গঞ্জোলেস। মেক্সিকোর বাসিন্দা, আর পাঁচ-দশটা শিশুর মতোই জন্মেছিল সে।

জন্মের সময় লুইসের ওজন ছিল সাড়ে তিন কেজি। কিন্তু তারপর থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে ওজন। এখন এতটাই স্থূলকায় হয়ে গিয়েছে সে, যে হামাগুড়ি দিয়েও নিজের শরীরকে এগিয়ে নিয়ে যেতে পারে না। সপ্তাহে চারদিনই যেতে হয় হাসপাতালে। চলে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা। কিন্তু চিকিৎসকরা এখনও বুঝে উঠতে পারেননি কী কারণে এভাবে বাড়ছে লুইসের ওজন। যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কেজিতে। অথচ লুইসের তিন বছরের বড় ভাই একদম স্বাভাবিক।
জানা গেছে লুইসের বয়স এখন মাত্র ১০ মাস।

কিন্তু তার বয়সী শিশুদের থেকে সে এক্কেবারে আলাদা। কারণ তার ওজন ২৭ কেজি। এমন বড়সড় শিশুকে দেখে হতবাক চিকিৎসকরাও। ঠিক কী কারণে বাচ্চাটির ওজন এমন অস্বাভাবিক বেড়ে গিয়েছে, তা নিয়ে দ্বন্দ্বে তারাও।

মেক্সিকোয় স্থূলতার সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সেই সংক্রমণেই আক্রান্ত লুইস। এটি বংশগত কোনও রোগও হতে পারে বলে অনুমান তাঁদের। তবে রোগ যাই হোক না কেন, সপ্তাহে চারদিন করে পরীক্ষা করতে বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে শিশুর পরিবারের। তাই তার বাড়ির লোকজন ফেসবুকে নেটিজেনদের কাছে অর্থ সাহায্য চেয়ে একটি পোস্ট করেছে। এত বেশি ওজনের কারণে শিশুটির প্রাণ সংশয় রয়েছে কিনা, তা অবশ্য কিছু জানাননি চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা