নর্তকীর অশালীন ভঙ্গিতে মজলেন পুলিশের কনস্টেবল!
অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের গোন্ডায় যে দৃশ্য দেখা গেল, তেমনটা খুব একটা দেখা যায় না। রাজ্য পুলিশের এক কনস্টেবল এক নর্তকীর উপর তাড়া তাড়া নোট বৃষ্টি করে চলেছেন।
গত ১৩ নভেম্বরের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতে শুরু হয় তদন্ত। ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
গোন্ডার এসপি উমেশ কুমার সিং জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম চন্দ্রকেশ ভাস্কর। তাঁর পোস্টিং ছিল ধন্যপুরে। কিন্তু বার ডান্সারের উপর টাকা উড়িয়ে তাকে সাসপেন্ড হতে হল। সংবাদ সংস্থা এএনআই এই ঘটনার ভিডিওটি প্রকাশ্যে এনেছে। ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশের পোশাকেই চটুল নৃত্যে ওই কনস্টেবল নর্তকীর অশালীন ভঙ্গির তালে তালে টাকা ওড়াচ্ছেন।











