সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসের যে রেস্তোরাঁয় পোশাক পরিধান নিষিদ্ধ!

news-image

অনলাইন ডেস্ক : পোশাক মানুষের সৌন্দর্য্য ও আবরণের বাহন। সভ্যতার উৎকর্ষতার সঙ্গে সঙ্গে বৈচিত্র্য এসেছে পোশাকে।

মানুষ নিজেকে বন্য দশা থেকে নিয়ে গেছে সভ্যতা শীর্ষ চূড়ায়। বেরিয়ে এসেছে আদিম কালে মানুষের পোশাক-আশাকহীন সংস্কৃতি থেকে। সভ্যতার ছোঁয়ায় পশুর চামড়া দিয়ে নিজেকে আবৃত করেছিল পৃথিবীর সর্বাপেক্ষা বুদ্ধিমান জীবটি। সেই রীতিই ধীরে ধীরে নিয়ে এসেছে পোশাকের ধারণা।

বর্তমান সভ্য জগতের কেউ আর এখন নগ্ন দেহে ঘুরে না। কিন্তু প্যারিসে এমন একটি রেস্তোরাঁর কথা জানা গেছে, যেখানে ঢুকতে গেলে আপনাকে আবার সেই আদিম যুগের মতো পোশাকহীন হতে হবে। অন্যথায় প্রবেশের অনুমতিই মিলবে না সেখানে!

ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের ওই রেস্তোরাঁর নাম ‘ও নেচার’। একসঙ্গে ৪০ জনের খাওয়ার ব্যবস্থা রয়েছে এই রেস্তোরাঁয়। বাংলাদেশি টাকায় ওই রেস্তোরাঁয় খাবারের দাম শুরু জনপ্রতি ২৫০০ টাকা থেকে।

আর যখনই কেউ রেস্তোরাঁয় ঢুকবেন, তাকে নির্দিষ্ট জায়গায় জামা কাপড় খুলে ভিতরে আসতে হবে। তবে রেস্তোরাঁর ভিতরের কীর্তিকলাপ বাইরের লোকের কাছে গোপনই থাকবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্যারিস পৃথিবীর অন্যতম শহর, যেখানে নগ্নতা মুক্তির প্রতীক। সে দেশের অনেকে জায়গাতেই নগ্নতাকে প্রাধান্য দেওয়া হয়। ন্যুড পার্ক, ন্যুড সি বিচ, ন্যুড পুল আগে থেকেই ছিল। এবার নতুন সংযোজন হল ন্যুড রেস্টুরেন্ট। সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা