সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় হাজার গাছের পাতা দিয়ে গাউন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। শীতের পরেই বসন্ত। আসছে পাতা ঝরার দিন। সেই ঝরা পাতা আমরা অবলীলায় পা দিয়ে মাড়িয়ে যাই। কিন্তু এই তুচ্ছ পাতা দিয়েও যে অভিনব কিছু করা যায় প্রমাণ করলেন চীনের কয়েকজন শিক্ষার্থী। কোনো রকম যন্ত্রের সাহায্য না নিয়ে শুধুমাত্র হাতের সাহায্যে ঝরে পড়া ছয় হাজার পাতা দিয়ে সুন্দর একটি গাউন তৈরি করেছেন তারা।

চীনের পূর্বাঞ্চলীয় হিফেই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের চারজন শিক্ষার্থী তাদের ক্লাস প্রজেক্ট হিসেবে এই কাজ শুরু করেন। তাদের প্রজেক্টের বিষয় ছিল প্রাণী অথবা গাছের যে কোনো অংশ ব্যবহার করে অভিনব কিছু তৈরি করা। অনেক ভেবে তারা এই প্রজেক্ট গ্রহণ করেন।

 

 

দুইজন ছাত্র এবং দুইজন ছাত্রীর সমন্বয়ে গড়া এই দলটি দীর্ঘ ছয় মাস পরিশ্রম করে এই প্রজেক্টটি বাস্তবায়ন করেছেন। অনেক ধৈর্য এবং সংযমের পরিচয় দিতে হয়েছে তাদের। কারণ পোশাক তৈরির জন্য প্রয়োজনীয় পাতা তারা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে সংগ্রহ করলেও বেশ কিছু পাতার জন্য তাদের পাহাড়ে চড়তে হয়েছে। তাছাড়া সংগৃহীত পাতা সংরক্ষণেও তাদের বেশ ঝামেলা পোহাতে হয়েছে। কারণ পাতা দ্রুত শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়া রোধে তারা ক্ষার ও সোডিয়াম দ্রবণের সহায়তা নিয়েছেন।

 

 

এরপর এই পাতা দিয়ে দীর্ঘ ছয় মাস পরিশ্রম করে একটি গাউন তৈরি করেছেন। সম্প্রতি গাউনটি তারা জনসম্মুখে প্রকাশ করেছেন। গাছের পাতা দিয়ে তৈরি পোশাকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা