সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে প্রথমবারের মতো চালু হলো পুতুলের যৌনপল্লী!(ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : কথিত আছে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন পেশা নাকি পতিতাবৃত্তি। কিন্তু কোনো যুগে, কোনো দেশেই মানুষ বিষয়টি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি, আজও করে না।

তবে বিশ্বের বহু দেশেই পতিতাবৃত্তি বৈধ এবং সেখানে যৌনকর্মীরা নিয়মিত আয়করও দেন।
কিন্তু মানুষের বদলে এবার পুতুলকে ব্যবহার করা হচ্ছে পতিতাবৃত্তির পেশায়। বিশ্বে প্রথমবারের মতো চালু হয়েছে পুতুলের যৌনপল্লী। অদ্ভুত এই পল্লীতে রয়েছে ১১টি পুতুল। সাত হাজার ৮০০ টাকা (৮০ ইউরো) খরচ করলেই সেগুলোর যেকোনো একটির সঙ্গে কাটানো যাবে পুরো এক ঘণ্টা।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেন্ডেন্টের খবরে বলা হয়, জার্মানির ডর্টমুন্ড শহরে ওই যৌনপল্লীটি চালু করেছেন এভলিন সোয়ার্জ নামের এক তরুণী। তিনি পল্লীটির নাম দিয়েছেন ‘বোরডল’।

এভলিন জানান, এশিয়া থেকে তিনি ওই পুতুলগুলো আমদানি করেছেন। প্রতিটি পুতুলের দাম পড়েছে এক লাখ ৭৪ হাজার টাকা (এক হাজার ৭৮৬ ইউরো)।

সেগুলোর ওজন ৩০ কেজি করে। পুতুলগুলো খুবই উচ্চমানের। একেবারে ‘স্বপ্নের নারীদের’ মতো।

এভলিন আরো জানান, তাঁর যৌনপল্লীটি খুবই জনপ্রিয়। প্রতিদিন এক একটি পুতুল গড়ে ১২ বার করে ভাড়া নেওয়া হয়। আর পুতুলদের সঙ্গে সময় কাটাতে আসেন সব বয়সের পুরুষরাই। অনেকে নাকি স্ত্রীকে গাড়িতে রেখে টাকা খরচ করে যান পুতুলের পেছনে।

তবে দুঃখ করে এভলিন বলেন, সম্প্রতি অ্যানা নামের একটি পুতুলকে পরিবর্তন করতে হয়েছে। কারণ এক ব্যক্তি ভাড়া নেওয়ার পর সেটি ভেঙে ফেলেন।

বিডিপ্রতিদিন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা