সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুরগির ডিমে ক্যানসারের ওষুধ!

news-image

অনলাইন ডেস্ক : জাপানে গবেষকেরা জিন প্রকৌশলের মাধ্যমে বিশেষভাবে তৈরি মুরগির ডিম দিয়ে ক্যানসারের ওষুধ বানানোর চেষ্টা করছেন। নতুন এই ওষুধ তৈরি করা সম্ভব হলে তা চিকিৎসার খরচ নাটকীয় হারে কমিয়ে দেবে। আজ সোমবার জাপানের পত্রিকা ইওমিউরি শিম্বুনের এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে।

গবেষকেরা মুরগির ডিমে ‘ইন্টারফেরন বেটা’ নামের একটি আমিষজাতীয় পদার্থ (প্রোটিন) তৈরির চেষ্টা করছেন। সাধারণত এই প্রোটিন স্নায়ুতন্ত্রের রোগ ও হেপাটাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। বর্তমানে ইন্টারফেরন বেটার কয়েক মাইক্রোগ্রামের দাম প্রায় ৮৮৮ ডলার। জিন প্রকৌশলের মাধ্যমে বিশেষভাবে তৈরি মুরগির ডিমে এই প্রোটিন উৎপাদন করা সম্ভব হলে এর দাম অনেকটা কমে যেতে পারে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এআইএসটি) গবেষকেরা এ প্রকল্পে কাজ করছেন। প্রাথমিকভাবে মুরগির কোষে বিশেষ জিন ঢোকানো হয়েছে। এতে করে ডিমেও প্রোটিনটি থাকবে। এভাবে উত্তরাধিকার সূত্রে এক মুরগি থেকে আরেক মুরগিতে ইন্টারফেরন বেটা তৈরির সক্ষমতা ছড়িয়ে পড়বে।

ইওমিউরি শিম্বুনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বর্তমানে ইন্টারফেরন বেটা–সমৃদ্ধ ডিম দিতে পারে, এমন তিনটি মুরগি জন্মানো গেছে। এগুলো প্রায় প্রতিদিনই ডিম পাড়ছে।

ডিমে তৈরি এই ওষুধ গবেষকেরা ওষুধ কোম্পানির কাছে বিক্রি করার পরিকল্পনা করছেন। তবে এর বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রে আরও বছর খানেক অপেক্ষা করতে হবে। কারণ, এই ওষুধ নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। ভোক্তাদের জন্য এই ওষুধ ঝুঁকিহীন, তা প্রমাণিত হওয়ার পরই তা বাজারে ছাড়া হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা