সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধনী হতে দুইবোনের বাতাস বিক্রি

news-image

অনলাইন ডেস্ক : বিনা পরিশ্রমে পৃথিবীতে কেউ ধনী হতে পারেন না। যদিও জন্মসূত্রে অনেকেই অনেক অর্থ সম্পত্তির মালিক হতে পারেন, সেটি ভিন্ন কথা। তবে অনেক সময় দেখা যায় কেউ কেউ ধনী হওয়ার স্বপ্নে আকাশ কুসুম সব কল্পনায় ডুবে থাকেন।

এমন কল্পনা বিলাসীরা মনে করেন বাতাসে টাকা ওড়ে, এই টাকা ধরতে চান চান তারা। কিন্তু সঠিক কোন রাস্তা তাদের জানা থাকে না। তবে এবার চীনের দুই বোন ঠিকই বাতাস বেচে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছেন। ঐ দুই বোন প্লাস্টিকের বোতলে বিশুদ্ধ বাতাস ভরে এনে তা বিক্রি করার ব্যবসা খুলেছেন।

প্রতি ব্যাগ বাতাসের দামও নেহায়েত মন্দ না, ১৯০ টাকার মতো। মূলত চীনের বায়ুদূষণের সমস্যাকেই নিজেদের ব্যবসার পুঁজি বানিয়েছেন। সাধারণ মানুষকে বিশুদ্ধ বাতাসের যোগান দিতে তারা পর্বত ঘেরা অঞ্চল থেকে ব্যাগে করে বিশুদ্ধ বাতাস ভরে আনছেন।

চীনের জিনজিয়াং প্রদেশের এই দুই বোন ইতোমধ্যে বাতাস বেচে চারিদিকে বেশ সাড়া ফেলে দিয়েছেন। তারা দাবি করেছেন, তারা ইতোমধ্যে শতাধিক ব্যাগ বিক্রি করেছেন। প্লাস্টিক পচনশীল না হওয়ায় তা পরিবেশের ক্ষতি করবে এই চিন্তা থেকে অনেকেই প্লাস্টিকের ব্যাগে করে বাতাস বিক্রির সমালোচনা করেছেন। এনডিটিভি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা