সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা বটে!

news-image

অনলাইন ডেস্ক : ইরিন লি ম্যাকা (৩০) নামে এক নারীর চার সন্তান। দুজনের বয়স ১২, বাকি দুজনের একজনের বয়স সাত, অন্যজনের ছয়। ওই চারজনকে বাসায় রেখে একাই ইউরোপে চলে যান তিনি!

যুক্তরাষ্ট্রের আইওয়াতে এ ঘটনা ঘটে। বিষয়টি টের পাওয়ার পর ইরিনকে ফোন করে পুলিশ। তখন তিনি জার্মানিতে। গত বৃহস্পতিবার দেশে ফেরার সঙ্গে সঙ্গে আটক করা হয় ইরিনকে। বর্তমানে তিনি কারাগারে। বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।

গত ২০ সেপ্টেম্বর ওই চার শিশুকে বাসায় ফেলে ইউরোপের দিকে রওনা দেন ইরিন। পুলিশ পরদিনই ওই বাড়িতে চার শিশুকে দেখতে পায়। বাড়ি থেকে একটি বন্দুকও উদ্ধার করে পুলিশ। বন্দুকের কথা শিশুরাও জানত।

শিশুদের সুরক্ষার কোনো ব্যবস্থা না করেই বিদেশে চলে যান ইরিন।আর এরই কারণে পুলিশ ইরিনকে আটক করেছে।

ইরিনকে ‘আমেরিকার সবচেয়ে খারাপ মা’ হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল।অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ইরিনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা লিন এসউইগেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় ওই নারীর ‘অফিশিয়াল’ কোনো ট্যুর ছিল না। চার শিশুকে বাসায় ফেলে দেশের বাইরে যাওয়ার অভিযোগে ইরিনকে গ্রেপ্তার করা হয়। শিশুরা স্বজনদের কাছেই আছে, তবে পুলিশ যোগাযোগ রাখছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা