সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা কনস্টেবল ও মহিলা কন্ডাক্টরের হাতাহাতি (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : চলন্ত বাসে মহিলা কন্ডাক্টর ও মহিলা কনস্টেবলের মধ্যে হাতাহাতি হয়েছে! আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটেছে তেলঙ্গনার মহাবুবনগরে। জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর জি রজিতা কুমারী নামে ওই মহিলা পুলিশ কনস্টেবল মেহবুবনগরের তেলঙ্গনা রাজ্য সড়ক পরিবহণ নিগমের বাসে চেপে যাচ্ছিলেন। বাসের মহিলা কন্ডাক্টর তাঁকে টিকিট করতে বলেন। পুলিশকর্মী তাঁর সচিত্র পরিচয়পত্রের ফটোকপি কন্ডাক্টরকে দেখান। তখন কন্ডাক্টর কনস্টেবলের কাছে আসল পরিচয়পত্রটি দেখতে চান।

এরপরই দুজনের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। আচমকা, কন্ডাক্টরকে ঠেলে সরিয়ে দেন ওই কনস্টেবল। তাকে বেশ কয়েকবার মারেনও। গোটা ঘটনাটির ভিডিও করেন অন্য এক বাসযাত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়ে যায়। কয়েকটি সংবাদমাধ্যমও সেই ভিডিও দেখায়।

ঘটনার তীব্র নিন্দা করে বিক্ষোভ প্রদর্শন করেন পরিবহণ নিগমের কয়েকজন কর্মী। মহাবুবনগরে তারা একটি প্রতিবাদ-মিছিলও বের করেন। মহিলা কনস্টেবলকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণের দাবিও তুলেছে পরিবহণ সংগঠন।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে মহাবুবনগরের পুলিশ সুপার বি অনুরাধা বলেন, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। রিপোর্ট আসলে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ওই কনস্টেবল মহাবুবনগরের পুলিশ সদরে কর্মরত বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা