সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহসী প্রেমিক সোজা ঢুকে পড়ল প্রেমিকার বিয়েতে, অতঃপর…

news-image

বাস্তব জীবন থেকেই তো তৈরি হয় সিনেমার চিত্রনাট্য। তাই এই ঘটনাকে সিনেমার মতো বলাই যায়। ছেলেটি ‘দিল-জান’ দিয়ে ভালোবেসেছিল মেয়েটিকে। মেয়েটিও ছেলেটিকে খুব ভালোবেসেছিল । কিন্তু মা-বাবার চাপে মেয়েটির অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছিল। সবাইকে চমকে ছেলেটি সোজা বিয়ের পিঁড়ি থেকে তুলে মেয়েটিকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বিয়ে করে নিয়ে গেল। ‘সিনেমার মতো’ ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমে।হায়দরাবাদের উপকণ্ঠে বাক্কান্নাপালেম গ্রামে তখন বিয়ের পিঁড়িতে বসেছে মেয়েটি। নিমন্ত্রিতরা সকলে হাজির। মেয়েটি ফুঁপিয়ে কাঁদছে। আসলে দীর্ঘ দিন যাকে ভালোবেসেছে, সেই মানুষটাকে মেনে নেননি তার পরিবার। জোর করেই বিয়ে দেওয়া হচ্ছে অন্য ছেলের সঙ্গে। কিন্তু ছেলেটি যে আক্ষরিক অর্থেই ‘একরোখা’। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে সে ভাবতেও পারছিল না।রাতে ছেলেটি সোজা চলে যায় মেয়েটির গ্রামে। ঢুকে পড়ে বিয়েবাড়িতে। আমন্ত্রিতদের ঠেলে সোজা ছাতনাতলায়। মেয়েটিকে পাঁজাকোলা করে প্রথমে কিস, তারপর একে অপরকে জড়িয়ে কান্না। আমন্ত্রিতরা সকলে তো রে রে করে উঠেছেন। মেয়ের মা-বাবা ছেলেটিকে ‘এই মারে কি সেই মারে’। কিন্তু হার না মানা ভালোবাসা। এই সব দৃশ্য দেখে বর ও তার পরিবার সোজা জানিয়ে দেয়, এই মেয়েকে ঘরে তুলবেন না তাঁরা।ছেলেটি এরপর মেয়েটির মা-বাবাকে বোঝায়, তাঁরা একে অপরকে কতটা ভালোবাসে। সব শুনে শেষ পর্যন্ত মা-বাবার মন গলে। ওই পিঁড়িতেই ছেলেটি বিয়ে করে প্রেমিকাকে। মধুরেণ সমাপয়েত।-এই সময়

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা