সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বোতল পানির দাম ৮৫ লাখ!

news-image

অনলাইন ডেস্ক : কথায় বলে— পানির দামে কেনা। তবে এই পানির বোতলের দাম যদি হয় প্রায় কোটি টাকার মতো তাহলে চোখ তো কপালে নয়, ব্রহ্মলোকে উঠে যাবে।

ঘটনা হচ্ছে, আমেরিকার বেবারলি হিলস ড্রিঙ্ক কোম্পানি সম্প্রতি বাজারে পানির একটি বিশেষ বোতল নিয়ে এসেছে। বাংলাদেশের টাকায় এর দাম পড়বে ৮৫ লাখ টাকারও বেশি।

রাজকীয় দামের এই জলটির ব্র্যান্ডনেম ‘Beverly Hills 9OH2O’। বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানির এটি একটি বিশেষ স্তরের বিলাস-পানীয়।

কী রয়েছে এই জলে? জানা যাচ্ছে, Beverly Hills 9OH2O-এর ডায়মন্ড সংস্করণের এই জলের বোতলের নকশা করেছেন বিশ্বের কোনো শ্রেষ্ঠ মণিকার।

এই পানীয়ের বোতলের ছিপিটি লোনার এবং তাতে ৬০০ গ্রাম মতো ওজনের সাদা ও ২৫০টি কালো হীরে খচিত থাকছে। বোতলগুলো আবার যে কেস-এ থাকছে, তাতে অতি দামি ক্রিস্টালের উপস্থিতি সবারই নজর কাড়বে।

এ তো গেল বোতলের কথা। আর জল? এই বোতলের ভেতরে যে পানি পোরা থাকছে, তা সাদার্ন ক্যালিফোর্নিয়ার পাহাড়ের ৫ হাজার ফিট উচ্চতা থেকে সংগৃহীত। প্রভূত খাদ্যগুণ এবং খনিজসমৃদ্ধ এই জল যে প্রবলভাবে স্বাস্থ্যসম্মত, তা বলাই বাহুল্য।

বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানির প্রেসিডেন্ট জোন গ্লাক জানিয়েছেন, এই পানি রেশমের মতো মোলায়েম, মুচমুচে এবং অত্যন্ত হালকা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা