,

আখাউড়া-আগরতলা রেল সংযোগ প্রকল্পে ১শ’ কোটি রুপি বরাদ্দ

agডেস্ক রির্পোট : বাংলাদেশ-ভারত নতুন রেল সংযোগ প্রকল্পে নরেন্দ্র মোদি সরকার ৫শ’ কোটি রুপি বরাদ্দ করেছেন। এর মধ্যে ১৫ কিমি দীর্ঘ আখাউড়া-আগরতলা রেল রুট সম্পন্ন করতে ১শ’ কোটি  রুপি খরচ করা হবে।  গত ১৬ই আগস্ট দিল্লিতে রেল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।  

ভারতের রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা জানিয়েছেন, বাংলাদেশ-ভারত রেল কানেকটিভিটির প্রাথমিক পর্যায় শুরু হবে প্রায় ১৫ কিমি দীর্ঘ ভারতের আগরতলা ও বাংলাদেশের আখাউড়া রেল চলাচলের মধ্য দিয়ে। আর ভারতের সঙ্গে বাংলাদেশ যে রেল কানেকটিভিটি চুক্তি করেছে তা এখন পর্যন্ত কেবল এই ১৫ কিমি রেলপথের মধ্যেই সীমাবদ্ধ। আর এজন্য গত মার্চ পর্যন্ত ১০ কোটি রুপি খরচ হয়েছে।

বর্তমানে আগরতলা-সাবরুম রুট প্রকল্পের আওতায় একটি নতুন রেল স্টেশন নির্মাণের কাজ চলছে বলে রেল প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন।

সাবরুম বাংলাদেশ ও ভারতকে বিভাজনকারী ফেনী নদীর তীরে অবস্থিত। এটি দক্ষিণ ত্রিপুরা জেলার একটি নগর পঞ্চায়েত। প্রস্তাবিত রেল উভয় দেশের সীমান্তবর্তী বেলোনিয়া এলাকাকে যুক্ত করবে।   

ওই বিবৃতিতে আরও বলা হয়, গত মার্চ পর্যন্ত আগরতলা-সাবরুম প্রকল্পে ৫৯৬ কোটি রুপি খরচ করা হয়েছে। ত্রিপুরার ভূখণ্ডে বাস্তবায়নাধীন এই রেল প্রকল্পের জন্য মোট ব্যয় বরাদ্দ হলো ১৭৪১ কোটি রুপি। রেল প্রতিমন্ত্রী বলেন, আর্থওয়ার্ক, ব্রিজ ও ট্রাক সংযোগকারী ব্যবস্থা নেয়া হয়েছে।  

সিনহা তার ওই বিবৃতিতে আরও উল্লেখ করেন, দু’দেশের মধ্যকার রেল কানেকটিভিটির জন্য একটি প্রাথমিক প্রকৌশল কাম ট্রাফিক সমীক্ষা চালানো হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ