সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিড়ের মধ্যে নারী পুলিশের স্পর্শকাতর অঙ্গে হাত অফিসারের (ভিডিওসহ)

news-image

অনলাইন ডেস্ক : ভিড় সামলাতে ব্যস্ত এক নারী পুলিশের স্পর্শকাতর অঙ্গে বার বার হাত দিচ্ছেন সহকর্মী সিনিয়র পুলিশ অফিসার। ভারতের কোয়েম্বাত্তুরে ৪ আগস্ট সোমবার শহরের কেন্দ্রে গাঁধীপুরম সিগন্যালের কাছে ভিড় সামলাচ্ছেন ওই নারী পুলিশ সদস্য। আর বার বার তার স্পর্শকাতর অঙ্গে হাত দিচ্ছেন সহকারী পুলিশ কমিশনার জয়ারাম।

আর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠেছে। সমালোচনাকারীরা বলছেন, ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিও এক ভয়ঙ্কর সত্যিকে সামনে এনে দিয়েছে। পুলিশের পোশাক পরার পরেও মুক্তি পাননি ওই নারী। খাঁকি পোশাকেও ভারতে নারীরা নিরাপদ না। এই ভিডিও একাধারে প্রমাণ করে রক্ষকরাই ভক্ষক আর নারীরা লাঞ্চনার পাত্রী, সে যতই হোক পুলিশ কিংবা সাধারণ নারী।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ভিডিও দেখা যাচ্ছে এক নারী পুলিশ সদস্য ভিড় সামলাচ্ছেন। আর সেই সময়ে এক পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়ে নারী পুলিশের বুকে স্পর্শ করছেন। একবার, দু’বার নয়, বার বার। অফিসারটি বার বার বাঁ হাতটি এই জঘন্য কাজের জন্য ব্যবহার করছেন। নারী পুলিশকর্মী হাত সরানোর চেষ্টা করলেও পারছেন না।

এই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে কোয়েম্বাত্তুরের কমিশনার এ আমলরাজ বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভিডিও দেখুন:-

https://youtu.be/FOYcCW9PHbg

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা