সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তোমাকে ভালোবাসি, তোমার জন্য ১৩ বছর অপেক্ষা করেছি’

news-image

অনলাইন ডেস্ক : ২০০৪ সালের কোন এক দিন বিকালে বাসে করে যাচ্ছিলেন। বাসেই দেখা হয় দুই অপরিচিতর। প্রথম দেখাতেই ভালো লেগে যায় একে অপরকে। এরপর কেটে গেছে দীর্ঘ ১৩ বছর। এই তের বছরে দুই জন দুই জনকে ভালো করে জানা-শোনার পর এ বছরই তারা সিদ্ধান্ত নেন বিয়ে করবেন, তাও সেই বাসে!

বলছিলাম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা কারা মুলিনস এবং ওসভালদো ওজে জিমেনজের কথা। ১৩ বছর আগে ম্যানহাটনের এম১৪ লোকাল বাসে দেখা হওয়ার সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই দুই জনে সিদ্ধান্ত নেন ঐ বাসেই বিয়ের পর্ব সারবেন।

পরিকল্পনা অনুযায়ী অতিথিদের নিমন্ত্রণও জানানো হয় ঐ বাসের ঠিকানায়। অতিথিদের মধ্যে ৫০ জন বিয়েতে যোগ দিতে পেরেছিলেন। এছাড়া সাধারণ যাত্রীরাও হয়েছিলেন বিয়ের তত্ক্ষণাত্ অতিথি। কনে জেমেনজে বলেন, জীবনের পথে তোমাকে খুঁজে পেয়ে আমি ভীষণ খুশি।

এর জবাবে বরের বক্তব্য, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য ১৩ বছর অপেক্ষা করেছি কিন্তু আর অপেক্ষা করতে চাই না। জীবনের বাকি সময়টা তোমার সঙ্গেই কাটাতে চাই। মূলত কনে জিমেনজের মাথা থেকেই এসেছিল যে বাসে তাদের দেখা হয়েছে সেই বাসেই নতুন জীবন শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা