সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রোপচার কক্ষে চিকিৎসকদের ঝগড়া, গর্ভের শিশুর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : গর্ভবর্তী নারীকে নেওয়া হয়েছে অস্ত্রোপচার কক্ষে। অস্ত্রোপচার শুরুর অপেক্ষায় অন্তঃসত্ত্বা নারী। তিনি অচেতন। চিকিৎসক, সেবিকাসহ আছেন আরও কয়েকজন। কিন্তু অস্ত্রোপচার যাঁরা করবেন, সেই চিকিৎসকেরা হঠাৎই ঝগড়ায় ব্যস্ত হয়ে গেলেন। গলা ফাটিয়ে চিৎকার, কথা-কাটাকাটি, গালাগালির সঙ্গে একে অপরকে দিলেন হুমকিও। এরপর দুই চিকিৎসকের একজনের অস্ত্রোপচারে সন্তান ভূমিষ্ঠ হলো ঠিকই, কিন্তু কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি সন্তানের। পুরো ব্যাপারটি মোবাইল ক্যামেরায় রেকর্ড করেন হাসপাতালের একজন কর্মী।

গতকাল মঙ্গলবার ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে উমাইদ হাসপাতালে ঘটেছে মর্মান্তিক এ ঘটনা। হাসপাতাল ব্যাপারটি খতিয়ে দেখছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গর্ভের সন্তানের হৃৎস্পন্দন দুর্বল হওয়ার কারণে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। এরপরই ওই নারীকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। প্রসূতি নারীর অস্ত্রোপচারের অপেক্ষায়। এ সময় ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ নাইনিওয়াল জানতে চান, অস্ত্রোপচার কক্ষে আনার আগে রোগী কিছু খেয়েছে কি না। অপর অবেদনবিদ এম এল টাক কনিষ্ঠ এক চিকিৎসককে দিয়ে কিছু পরীক্ষা করাতে চেয়েছিলেন, যা পছন্দ হয়নি নাইনিওয়ালের।

নাইনিওয়াল তাঁর সহকর্মীকে অস্ত্রোপচার কক্ষে বলেন, ‘আপনি নিজের সীমার মধ্যে থাকেন।’ এরপরই দুজনের মধ্যে চিল্লাচিল্লি ও নাম ধরে ডাকা শুরু হয়। একজন সেবিকা ও অন্য এক চিকিৎসক তাঁদের থামাতে চেষ্টা করেন। কিন্তু দুজন চিকিৎসক বচসায় জড়িয়ে পড়েন। নারীর দিকে নজর না দিয়ে ঝগড়া করতে থাকেন তাঁরা। শেষ পর্যন্ত বিবাদ মিটিয়ে অস্ত্রোপচার করা হলেও মৃত্যু হয়েছে শিশুটির। ঘটনার পর ওই দুই চিকিৎসক নাইনিওয়াল এবং এম এল টাককে বরখাস্ত করা হয়েছে।

তবে এ বিষয়ে হাসপাতাল সুপার বলেন, ওই নারীকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখনই তাঁর ভ্রূণের অবস্থা ভালো ছিল না। তবুও নবজাতকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

অস্ত্রোপচার কক্ষে দুই চিকিৎসকের ঝগড়ার কারণেই চিকিৎসার গাফিলতিতে শিশুটির মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার রঞ্জনা দেশাই জানান, ওই রোগীকে সংকটজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তাঁকে তৎক্ষণাৎ অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। তাঁর বাচ্চা মারা যায়। এই ঝগড়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।’

এদিকে রাজস্থান হাইকোর্ট এর প্রতিবেদন দাখিল করতে বলেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা