,

সহকর্মীর শরীরে এইচআইভির রক্ত পুশের চেষ্টা চিকিৎসকের

news-image

নিউজ ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশের কদাপা জেলার একটি সরকারি হাসপাতালের চিকিৎসক ডেভিড রাজু। রোগীর জীবন বাঁচানো তার কাজ হলেও প্রতিশোধে অন্ধ হয়ে তিনি উল্টো পথে হাঁটলেন। সিরিঞ্জের মাধ্যমে এক তার সিনিয়র সহকর্মীর শরীরে এইচআইভি পজিটিভ রক্ত ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

গত শুক্রবার একটি সিরিঞ্জে এইচআইভি পজিটিভ রক্ত ভরে হঠাৎ করে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক লক্ষ্মী প্রসাদের কেবিনে ঢুকে পড়েন। এরপর ওই সিরিঞ্জ লক্ষ্মীর শরীরে গেঁথে দেওয়ার চেষ্টা করেন রাজু। এ সময় হাসপাতালের অন্য কর্মীরা এসে তাকে আটকান।

এ ঘটনায় সহকর্মীরা রাজুকে আটকে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের পোড্ডাতুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত চিকিৎসকের দাবি, লক্ষ্মী প্রসাদ দীর্ঘদিন ধরে তাকে হেনস্থা করে আসছিলেন। কিন্তু হাসপাতালের অন্য কর্মীরা তার এই অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় রাজুর কড়া শাস্তি দাবি করছেন তারা।

হাসপাতালেরই এক কর্মী জানান, হাসপাতালের এইচ আইভি রোগীদের ওয়ার্ডে গিয়ে সিরিঞ্জে এইচআইভি রক্ত ভরে নেন রাজু। এরপর তিনি লক্ষ্মী প্রসাদের ওপর হামলার চেষ্টা করেন। সূত্র: ডেইলি হান্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে