,

সড়ক দুর্ঘটনায় দুই অভিনেতার মৃত্যু

news-image

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের দুই টেলিভিশন অভিনেতা। ১৯ আগস্ট শুটিং শেষে মুম্বাই ফেরার পথে সকাল ১১টা ৪৫ মিনিটে মুম্বাই-আহমেদাবাদ হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান অরিজিৎ লাভানিয়া, গগন কং নামের দুই অভিনেতা। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। প্রায় সঙ্গে সঙ্গেই দুমড়ে-মুচড়ে যায় অভিনেতাদের বহন করা গাড়িটি। শুধু তাই নয় গাড়িটির ছাদের অংশও উড়ে যায়। কিন্তু কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় তার সঠিক কারণ এখনো জানা যায়নি।

অনেকের ধারণা, গতিই প্রধান কারণ আবার গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও বিচার্য বিষয়। এছাড়া বহনকারী গাড়িতে অনেকগুলো বিয়ারের ক্যান পাওয়া গেছে। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন কং। এজন্য অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি কং মাতাল ছিলেন?

পৌরাণিক গল্প নিয়ে গড়ে উঠেছে ‘মহাকালী-অন্থ হি আরম্ভ হ্যায়’ ধারাবাহিক নাটকের কাহিনি। এতে ইন্দ্রর ভূমিকায় অভিনয় করেছেন গগন কং, নন্দীর চরিত্রে অরিজিৎ লাভানিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে