,

পারিশ্রমিক কমাচ্ছেন ক্যাটরিনা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের একজন ক্যাটরিনা কাইফ। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন পণ্যের প্রতিনিধি হিসেবে বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।

তবে সম্প্রতি একটি ইলেকট্রনিক পণ্যের প্রতিনিধি হিসেবে ক্যাটরিনাকে বাদ দিয়ে অভিনেত্রী তাপসী পান্নুকে নেয়া হয়েছে বলে শোনা যায়। এবার নাকি পণ্যের প্রতিনিধি হিসেবে কাজ করার ক্ষেত্রে পারিশ্রমিক কমাচ্ছেন ক্যাটরিনা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘ক্যাটরিনা বেশকিছু ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। সম্প্রতি তিনি তার টিমের সঙ্গে মিটিং করেছেন এবং তার ফি ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। যাতে করে তিনি ভবিষ্যতে আরো ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন।’

সিনেমার কাজের দিক থেকে বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। এরপর আনন্দ এল রাইয়ের সিনেমার শুটিং করবেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন শাহরুখ খান ও আনুশকা শর্মা। এছাড়া আমির খান, অমিতাভ বচ্চন ও ফাতিমা সানা শেখের থাগস অব হিন্দুস্তান সিনেমাতেও দেখা যাবে ক্যাটরিনাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে