,

সানির কারণে মামলা!

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী সানি লিওনের কারণে ভারতের কোচির একটি মোবাইল ফোনের দোকানের মালিকসহ ১০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পৃথিবীর সব দেশেই শোবিজ দুনিয়ার তারকাদের দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার ঘটনা ঘটে থাকে। ভারতে এটা ঘটে ব্যাপক হারে।

বৃহস্পতিবার বলিউড তারকা সানি লিওনকে দিয়ে কোচির মহাত্মা গান্ধী রোডে একটি মোবাইল ফোনের দোকানের মালিক তার নতুন দোকানের উদ্বোধন করাচ্ছিলেন। ওই সময় সানিকে একনজর দেখার জন্য দোকানের সামনে ভিড় করেন হাজার হাজার মানুষ। এর ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভিড় ও যানজট সামলাতে নাভিশ্বাস ওঠে পুলিশের। পুলিশ এ ঘটনায় ওই মোবাইল ফোনের দোকানের মালিকসহ ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এদিকে এ ঘটনায় বিস্মিত হয়েছেন সানি লিওন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুরো ঘটনার ভিডিও পোস্ট করে সেই বিস্ময় প্রকাশও করেছেন তিনি। কোচির ভক্তরা তার জন্য যে উন্মাদনা দেখিয়েছেন সেজন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন।

সেই ভিড়ের ভিডিও পোস্ট করে সানি লিখেছেন, ‘বলার মতো কোনো ভাষা নেই। কোচির মানুষকে ধন্যবাদ জানানোর মতো শব্দ খুঁজে পাচ্ছি না। ’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে