,

শ্যুটিংয়ে পুলিশি বাধায় ছাত্রলীগের শরণাপন্ন শাকিব

news-image

 

বিনোদন ডেস্ক :: বয়কট আর নিষেদাজ্ঞার কারণে গেল ঈদের পর থেকে দেশীয় কোনো প্রোডাকশনে কাজ করেননি দেশের সুপারস্টার অভিনেতা শাকিব খান। সম্প্রতি আদালতের নির্দেশে নিষেদাজ্ঞা ওঠে যাওয়ায় শাপলা মিডিয়ার মাধ্যমে দেশীয় প্রোডাকশন নিয়ে ব্যস্ত এই তারকা অভিনেতা। তবে সেখানেও এলো বাধা।

হ্যাঁ। শাপলা মিডিয়ার আলোচিত ছবি ‘আমি নেতা হবো’র শ্যুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন চিত্রনায়ক শাকিব খান। উত্তম আকাশের পরিচালনায় গেল ৩১ জুলাই থেকে রাজধানীতে শুরু হয়েছে ছবিটির শ্যুটিং। এরপর পূবাইল, চাঁদপুর ঘুরে শ্যুটিং ইউনিট বর্তমানে আছে কক্সবাজার। আর সেখানেই ১৫ আগস্ট পুলিশি বাধার মুখে গোটা ইউনিট। এমনকি সারাদিন কোনো শ্যুটিং পর্যন্ত করতে পারেননি শাকিব।

কক্সবাজার পুলিশের ভাষ্যমতে, সদ্য রাজধানীর পান্থপথে একটি বাড়িতে অভিযানে এক জঙ্গি নিহত হওয়ায় সারাদেশে রেড অ্যালার্ট জারি আছে। যেকোনো সময় যেকোনো স্থানে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছিলো। আর রেড অ্যালার্টের মধ্যে কক্সবাজার এলাকা রয়েছে। আর এই কারণেই তারা কক্সবাজার কোনো শ্যুটিং করতে দেয়নি।

অন্যদিকে পুলিশি বাধার কারণে সারাদিন বসে থাকতে হয়েছে ‘আমি নেতা হবো’-এর পুরো টিমকে। শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সহায়তা জানিয়ে আশ্বাস চান শাকিব খান। তার কথামতো বিষয়টি দেখতে কক্সবাজার জেলা ছাত্রলীগকে জানায় কেন্দ্রীয় কমিটি। শ্যুটিং চালিয়ে যেতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহযোগিতায় কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম ও কেন্দ্রীয় সদস্য ইসমাইল সাজ্জাদসহ কয়েকজন সিনিয়র নেতাদের সাথে দীর্ঘক্ষণ বৈঠকও করেন শাকিব।

সর্বশেষ কক্সবাজার জেলা ছাত্রলীগ চেষ্টা করলেও জঙ্গি হামলার আশঙ্কা থেকে কক্সবাজারে শ্যুটিং করতে দিতে রাজি হয়নি পুলিশ। কারণ সত্যি সত্যি জঙ্গি হামলার আশঙ্কা ছিলো দিনভর, আর নিষেদাজ্ঞা অমান্য করে যদি শ্যুটিং হয় তাহলে সেখানে কিছু হলে আইন শৃঙ্ক্ষলা বাহিনী এর দায়ভার নিবে না বলে জানিয়ে দেয় । আর জঙ্গি হামলার কারণে ছাত্রলীগও পরবর্তীতে শাকিবকে এদিন শ্যুটিং বন্ধ রাখতে অনুরোধ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে