সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ার জীবনে বিশেষ একজন আছেন!

news-image

বিনোদন প্রতিবেদক : লাস্যময়ী অভিনেত্রী জয়া আহসান। তিনবার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাত্র পাঁচবছরেই এই অভিনেত্রী পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় কাজ করে বেশ সুনাম কুড়িয়েছেন। জয় করেছেন পশ্চিমবঙ্গের টালিউড পাড়া। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ‘এখন টালিউডের প্রত্যেক পরিচালকের তালিকায় আছেন জয়া আহসান। তাকে নিয়ে কাজ করার ইচ্ছা প্রত্যেক পরিচালকের। তারা জয়ায় মুগ্ধ।

মস্তিষ্ক এবং সৌন্দযের্র বিরল মিশ্রণে প্রত্যেক কাজ ফুটিয়ে তোলেন জয়া। শ্রীজিত মুখার্জির রাজকাহিনীতে তার অভিনয় প্রশংসার পাশাপাশি সমালোচিত হয়েছে। তবে এতে বিব্রত নন তিনি। বরং একজন অভিনেত্রী হিসেবে তিনি সিনেমায় চরিত্র ফুটিয়ে তুলেছেন বলে জানান। ’

জানা যায়, চলতি বছর পশ্চিমবঙ্গে পর পর দুটি প্রকল্পে কাজ করছেন জয়া। কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ এবং ইন্দ্রনীল রায় চৌধুরীর শর্ট ফিল্ম ‘ভালোবাসার শহর’ ছবিতে জয়ার অভিনয়কে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে বাংলাদেশি এই অভিনেত্রী টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, তার জীবনে বিশেষ একজন আছেন। জয়া যদিও বিয়ে করেছিলেন তবুও তার জীবনে ‘বিশেষ একজন ব্যক্তি’ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও