,

ছোটপর্দার ব্যস্ততায় নিপুণ

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজের ব্যস্ততায় এখন আর সেভাবে নেই চিত্রনায়িকা নিপূণ। তবে মাঝে মাঝেই চলচ্চিত্র ও বিশেষ দিবসগুলোতে ছোটপর্দায় দেখা যাচ্ছে তাকে। এবার কোরবানির ঈদে নিপুণ বেশকিছু নাটক ও টেলিফিল্মে অভিনয়ও করেছেন।

আসছে ঈদে এটিএন বাংলার জন্য নির্মিত একটি ঈদ বিশেষ টেলিফিল্মে অভিনয় করেছেন তারা দু’জন। ‘প্রেমের ঘুনপোকা’ নামের টেলিফিল্মে অভিনয় করেছেন নিপূণ। যেখানে তার বিপরীতে দেখা যাবে আনিসুল হক মিলনকে এরইমধ্যে টেলিফিল্মের শুটিং শেষ হয়েছে।

নিপুণ বলেন, ‘মিলন ভাই আমার খুব ভালো একজন সহশিল্পী। তারসঙ্গে কাজ করাটা সবসময়ই আমার কাছে আনন্দের। কারণ মিলন ভাই খুব উঁচু মাপের একজন অভিনেতা। তার সাথে অভিনয়ের অভিজ্ঞতাটাও ভালো।

আনিসুর রহমান মিলন বলেন, ‘নিপুণের সঙ্গে অন্য পরিচালকের নির্দেশনাতেও কাজ করেছি। যে কারণে নিপুণের সঙ্গে কাজের বোঝাপড়াটা আমার খুব চমত্কার। প্রেমের ঘুনপোকা টেলিফিল্মটির গল্পটা দারুণ। যে কারণে কাজটি বেশ উপভোগ করেছি। গেলো ঈদেও মিলন ও নিপুণ সকাল আহমেদ’র নির্দেশনায় ‘অভিনেত্রী’ নাটকে অভিনয় করেছিলেন।

এদিকে নিপুণ এরইমধ্যে শেষ করেছেন উত্তম আকাশের নির্দেশনায় ‘ধুসর কুয়শা’ চলচ্চিত্রের কাজ। অন্যদিকে গেলো ঈদে চলচ্চিত্র ‘রাজনীতি’ তে মিলনের অনবদ্য অভিনয় দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে