সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাসের বিদ্যুতের বিল ৩৮০০ কোটি!

news-image

অনলাইন ডেস্ক : তিনটে ঘর। তিনটে টিউব, তিনটে পাখা আর টিভি। সর্বসাকুল্যে বিদ্যুৎ খরচের জিনিস বলতে এটুকুই। কিন্তু এর জন্য বিল এসেছে ৩৮০০ কোটি টাকা।

দেখেশুনে চক্ষু চড়কগাছ বাড়ির মালিকের। অবশ্য এখানেই গল্পের শেষ নয়। মালিক ভেবেছিলেন ভুল করে বিলটি এসেছে। সেই মতো অভিযোগও দায়ের করেন বিদ্যুৎ দপ্তরে। তাতে অবশ্য লাভ কিছুই হয়নি, টনকও নড়েনি কর্তাদের। বিলের বকেয়া না মেটায় দিব্যি বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। রীতিমতো সমস্যায় বাড়ির মালিক।

এই কাণ্ড ঘটিয়েছে ভারতের ঝাড়খণ্ড ইলেকট্রিসিটি বোর্ড। জামসেদপুরের বাসিন্দা বি আর গুহের বাড়িতে এসেছে সংস্থার পাঠানো ৩৮০০ কোটি টাকার বিল। আর সেই বিল না মেটানোয় আপাতত পুরোপুরি অন্ধকারে তাঁর বাড়ি।

বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর কখনও তাদের এরকম অদ্ভূত বিল আসেনি বলেই জানাচ্ছেন ওই পরিবারের সদস্যরা। এই পরিমাণ অর্থ মেটানো কোনওভাবেই তাদের পক্ষে সম্ভব নয় বলে যেমন তাঁরা জানাচ্ছেন, তার সাথেই প্রতিবাদ জানাচ্ছেন গোটা ঘটনার। স্ত্রী ডায়াবেটিসের রোগী। তাঁর চিকিৎসা চালাতেই নাকাল হয়ে যাওয়া এই পরিবারের এখন মাথায় হাত। ইতোমধ্যেই বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তারা। তদন্ত শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা