,

‘এটা আমার শরীর, কাদের এত সমস্যা?’

news-image

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু খোলামেলা ছবি শেয়ার করেছিলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা।

এনিয়ে ট্রোলড হতে হয়েছিল তাকে। সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে, জুটেছে অনেক বাজে মন্তব্য। এসবের অনেকগুলো তিনি ডিলিটও করেছেন। কিন্তু সরিয়ে নেননি তার সেই খোলামেলা ছবিগুলো।

এবার সরাসরি সমালোচনার জবাব দিলেন এষা।

তিনি কড়া ভাষায় বলেন, এটা আমার শরীর। আমার ছবিগুলো নান্দনিকভাবেই তোলা। খুব সূক্ষ্ম একটা লাইন পার হলে সেটাকে ভালগার বলে। এগুলো তা নয়। আমার ছবি নিয়ে কাদের এত সমস্যা?’

তিনি আরও বলেছেন, ‘আমাদের দেশে মেয়েদের সবসময়ই দোষারোপ করা হয়। আসলে যে কোনো সুযোগে কোনো সেলেব্রিটিকে ছোট করতে পারলে খুব খুশি হয় এরা। আমি যখন মডেলিং করতাম বহুবার এ ধরনের শুট করেছি। টপলেস হয়েছি। সম্পূর্ণ নগ্ন হয়েও ফটোশুট করেছি। তখন তো এসব নিয়ে কেউ প্রশ্ন করেনি।’

শুধু এষার নয়। এর আগে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, সোহা আলি খানসহ অনেককেই ‘বডি শেমিং’ ফেস করতে হয়েছে।

প্রসঙ্গত, অজয় দেবগণের সঙ্গে এষার পরের ছবি ‘বাদশাহ’। ছবিটি আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে