সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনন্ত জলিলের ধর্ম প্রচারের খবর আরব নিউজে

news-image

বিনোদন ডেস্ক :২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্র শুরু হয় বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী অনন্ত জলিলের। বরাবরই ব্যবসা কিংবা সিনেমা নিয়ে দেশিয় গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন অন্তত জলিল।

তবে এবার দেশিয় নয় আন্তর্জাতিক গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন জলিল। তাও আবার ধর্ম প্রচার নিয়ে।
সম্প্রতি তিনি তাবলিগ জামাতে যোগ দিয়ে ইসলাম ধর্ম প্রচার শুরু করেছেন। আর এটিই হলো অনন্ত জলিলের আন্তর্জাতিক মিডিয়ায় পৌঁছে যাওয়ার মূল কারণ। আরব নিউজে অনন্ত জলিলের নতুন সত্ত্বা নিয়ে লেখা হয়েছে বিশেষ প্রতিবেদন। তাদের শিরোনাম ছিল এমন, ‘বাংলাদেশের নায়ক যখন ধর্ম প্রচারক। ‘

অনন্ত জলিলের আগে বাংলাদেশের আলোচিত মডেল ২২ বছর বয়সী নাজনীন আক্তার হ্যাপীর ইসলামের প্রতি ঝুঁকে পড়েন। গণমাধ্যমে তিনিও আলোচিত খবরে পরিণত হন। তাকে নিয়ে একটি বইও প্রকাশিত হয়। বইটি বাজারে সর্ববহুল বিক্রীত বইয়ের মধ্যে অন্যতম। এবার সেই পথ ধরে ধর্মের প্রতি ঝুঁকেছেন অনন্ত জলিল।

গত মাসের ২৯ জুলাই রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তিন দিনের তাবলিগ জামাতে ছিলেন ৩৯ বছর বয়সী অনন্ত জলিল। এসময় তিনি ধানমন্ডির রবীন্দ্রসরোবরে উপস্থিত থেকে সবাইকে ইসলামের দাওয়াত দেন। সে সময়কার কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তখন তার পরনে ছিল ইসলামিক পাগড়ি ও লম্বা আলখাল্লা। তার প্রকাশিত ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

এদিকে গত জানুয়ারি মাসে স্ত্রী বর্ষাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করেন এই চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী। তারপরে তার এই পরিবর্তন নজরে আসে। বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হলেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল।

বিদেশি গণমাধ্যমে টেলিফোনের মাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় অনন্ত বলেন, আল্লাহতায়ালা আমাদের একটি বিশেষ কারণে জীবন দিয়েছেন। তাহলো তার ইবাদত করা। আমি এই শিক্ষা থেকেই কাজটি শুরু করেছি। যদি আমি তরুণ প্রজন্মের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে পারি তারাও নবীজির পথে চলবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।

তিনি আরও জানান, তিনি সিনেমা বানাতেই থাকবেন। তার আসন্ন ছবিটি ইসলামিক ছবি হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা