,

আবার আইটেম গানে সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : সানি লিওন বলিউডে আইটেম গার্ল হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন। শাহরুখ খানের ‘রইস’ ছবিতে ‘লায়লা ম্যাঁয় লায়লা’ আইটেম গানে সানি বেশ জনপ্রিয়তা লাভ করেন।

কিছুদিন আগে ইমরান হাশমির সঙ্গে সানি লিওনের ‘প্রিয়া মোরে’ গানটি মুক্তি পেয়েছে। এরপর ‘বাদশাহো’ ছবির এই আইটেম গানটি ইউটিউবে ঝড় তুলেছে। বলিউডে টপ চার্টে গানটি এখনো স্থান দখল করে আছে।

আইটেম গার্ল হিসেবে সানির জনপ্র্রিয়তা এখন তুঙ্গে। এবার সানি লিওনকে আবার আইটেম গার্ল চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত অভিনীত নতুন ছবি ‘ভূমি’-তে। এমনটাই খবর জানিয়েছে বলিউড হাঙ্গামা। সানি লিওন টুইটারে ‘ভূমি’ ছবির আইটেম গানের একটি ছবিও প্রকাশ করেছেন। ‘ট্রিপি ট্রিপি’ আইটেম গানটির কোরিওগ্রাফি করছেন গণেশ আচার্য আর পরিচালনা করবেন ওমুং কুমার। গানটির সুর করেছেন সচীন-জিগার।

গানটি সম্পর্কে ওমুং কুমার জানান, ছবিটির গুরুত্বপূর্ণ মুহূর্তে গানটি এসেছে তাই তাঁরা সানি লিওন ছাড়া বিকল্প কাউকে ভাবতে পারেননি।

ওমুং কুমার পরিচালিত ‘ভূমি’ ছবিটিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অদিতি রাও হায়দরি, সিধান্ত গুপ্তা এবং শরদ কেলকার। ‘ভূমি’ ছবিটি বাবা ও মেয়ের আবেগপ্রবণ কাহিনী নিয়ে নির্মিত। দীর্ঘ সময় কারাগারে থাকার পর সঞ্জয়ের এটি প্রথম ছবি। আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে