সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন কাজল

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। আশীষ সাজনানি নামের এক হোটেল মালিকের সঙ্গে গত এক বছর ধরে প্রেম করছেন তিনি কিন্তু বিষয়টি এতদিন গোপন রেখেছেন তারা। তবে তা গুঞ্জন পর্যন্তই রয়ে যায়।

সম্প্রতি গুঞ্জন উঠেছে, ‘বাহুবলি’ সিনেমার সহ অভিনেতা রানা দাগ্গুবতির সঙ্গে প্রেম করছেন কাজল। তেলেগু ভাষার ‘নেনে রাজু নেনে মন্ত্রী’ সিনেমায় সর্বশেষ রানা দাগ্গুবতির সঙ্গে কাজ করেন তিনি। এ সিনেমার শুটিং থেকেই নাকি তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

কাজলের প্রেমের গুঞ্জন নিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। তবে এতদিন এ বিষয়ে কোনো কথা বলেননি কাজল আগরওয়াল। এসব খবর মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। কাজল বলেন, ‘রানা দাগ্গুবতি আমার দীর্ঘদিনের বন্ধু। আমরা পরস্পরের সঙ্গে মিশে সাচ্ছন্দ্য বোধ করি। তাছাড়া রানা খুব প্রফেশনাল একজন মানুষ।’

‘নেনে রাজু নেনে মন্ত্রী’ সিনেমার মাধ্যমে প্রথমবার তেলেগু ভাষার সিনেমায় পা রাখলেন কাজল। এটি পরিচালনা করেছেন তেজা। এতে কাজল ‘রাধা’ নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। আর রানা দাগ্গুবতি ক্ষমতাধর একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন। গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা