,

এবার ভাইরাল রিজভীর সেই জবানবন্দী

news-image

বিনোদন ডেস্ক : সালমান শাহ হত্যা মামলার সাত নম্বর আসামি আমেরিকা প্রবাসী রুবির ভাইরাল হওয়া একাধিক ভিডিওবার্তার পর ইস্যুটি নিয়ে আলোচনা যেন থামতেই চাইছে না। দীর্ঘ ২১ বছর ধরে যে ইস্যুটির কোনো সুরাহা হয়নি, বারবার সে ইস্যুই জায়গা করে নিচ্ছে আলোচনায়।

রুবির ভিডিওবার্তার পর সালমান হত্যা মামলার আরেক আসামি ঢালিউডের আলোচিত খল অভিনেতা ডনের সঙ্গে এক নারীর ছবি ভাইরাল হয়। বলা হয় ওই নারী সালমান শাহর স্ত্রী সামিরা। পরে অবশ্য সামিরা দাবি করেন, ছবিটি তার নয়। এক অভিনেত্রীর।

সালমান হত্যার ঘটনায় সংগ্রহ করা বিভিন্ন আলামতও এখন নেটদুনিয়ায় ভাইরাল। সালমানকে যে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সেটির ছবি, ফাঁসির দড়ি ও অন্যান্য আলামতের ছবিও ভাইরাল হয়েছে। আলামতের পর এবার ভাইরাল হয়েছে সালমান হত্যা মামলার আরেক আসামি রিজভীর জবানবন্দী।

১৯৯৭ সালের ২২ জুলাই রিজভী স্বেচ্ছায় ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। রেকর্ড করা সেই জবানবন্দীতে রিজভী বলেন, সালমানকে ঘুমাতে দেখে তার ওপর ঝাঁপিয়ে পড়ে, ফারুক পকেট থেকে ক্লোরোফোমের শিশি বের করে এবং সামিরা তা রুমালে দিয়ে সালমানের নাকে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে মামলার তিন নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই এসে সালমানের পা বাঁধে এবং খালি ইনজেকশন পুশ করে। এতে সামিরার মা ও সামিরা সহায়তা করে। পরে ড্রেসিং রুমে থাকা মই নিয়ে এসে, ডনের সাথে আগে থেকেই নিয়ে আসা প্লাস্টিকের দড়ি আজিজ মোহাম্মদ ভাই সিলিং ফ্যানের সাথে ঝোলায়। সালমানকে হত্যা করতে সামিরার মা লাতিফা হক ১২ লাখ টাকার চুক্তি করেন ডন, ডেভিড, ফারুক, জাভেদের সঙ্গে। চুক্তিতে উল্লেখ ছিল, সালমানকে শেষ করতে কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ দেয়া হবে।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে