,

ছবির সম্পাদনায় ব্যস্ত ববি

news-image

বিনোদন প্রতিবেদক : ইফতেখার চৌধুরীর পরিচালনায় প্রথম ২০০৯ সালে ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান ইয়ামিন হক ববি। এরপর ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘স্বপ্নছোঁয়া’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘রাজা বাবু’, ‘ব্ল্যাকমেইল’, ‘এক রাস্তা-ওয়ান ওয়ে’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিগুলোর ব্যবসায়িক সাফল্যের পরপরই ববিকে আর পায় কে। যেন স্বপ্ন ছুঁয়ে ফেলেন তিনি। এরপর শাকিব খানের সঙ্গে বিজ্ঞাপনে মডেল হয়েও বেশ আলোচনায় আসেন তিনি। নিয়মিত এই নায়কের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয়েও ববি যেন আকাশচুম্বি স্বপ্নের কাছাকাছি পৌঁছে যান।

এদিকে, চিত্রনায়িকা ববি বিগত বছরে খুব বেশি ছবিতে কাজ করেননি। দেখে শুনে ভালো মানের ছবিতে বরাবরই কাজ করার চেষ্টা করেছেন। তাই গত ঈদে তার অভিনীত কোনো ছবি এবারের ঈদে ছিল না। তবে তার অভিনয়ে ও প্রযোজনায় ‘বিজলী’ ছবি নিয়ে তিনি শিগগিরই দর্শকের সামনে হাজির হবেন। বর্তমানে ভারতে এ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেই ভারতে চলে যান তিনি।

যাওয়ার আগে ববি জানিয়েছেন, ‘বিজলি’ ছবির সম্পাদনা ও ডাবিংয়ের কাজ ভারতে চলছে। ভিএফএক্সের কাজের জন্য ছবির কাজ শেষ হতে সময় লাগছে। আর অল্প কিছুদিনের মধ্যে সব কাজ শেষ হবে বলে আশা করছি। মূলত এ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছি আমি। এক কথায় আমি এ ছবির সকল কাজের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত। সব সময়ই পরিচালকের পাশাপাশি আমাকে থাকতে হচ্ছে।’

ববি অভিনীত ‘বিজলী’ ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। আর ছবিতে ববির বিপরীতে প্রথমবার দেখা যাবে ভারতীয় মডেল ও অভিনেতা রণবীরকে। এদিকে ভারতের বড় একটি প্রোডাকশন হাউজ থেকে নতুন ছবির প্রস্তাব পেয়েছেন ববি। খুব শিগগিরই এ ছবিরও খবর দেবেন বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে