সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল ছাড়ছেন দিলীপ কুমার

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ‘ট্র্যাজেডি কিং’খ্যাত বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন। ৯ আগস্ট স্থানীয় সময় বিকাল ৪টায় তাকে মুম্বাইয়ের লিলাবতী হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন এ অভিনেতার পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে দিলীপ কুমারের ভেরিফাইড অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি।

এক টুইটে তিনি লেখেন, ‘সাহেব (দিলীপ কুমার) বিকাল ৪টায় লিলাবতী হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন। এটি খুবই আনন্দের সংবাদ। আমি হাসপাতালে যাচ্ছি।’

 

গত ২ আগস্ট পানিস্বল্পতা ও প্রস্রাবে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয় ৯৪ বছর বয়সি দিলীপ কুমারকে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তার কিডনি ঠিক মতো কাজ করছে না। গতকাল এ অভিনেতার চিকিৎসার দায়িত্বে থাকা একদল চিকিৎসক জানান, তারা এ অভিনেতার শারীরিক অবস্থার উন্নতিতে খুশি।

১৯৪৪ সালে জোয়ার ভাটা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় দিলীপ কুমারের। দীর্ঘ ছয় দশকের বলিউড জীবনে ৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। দিলীপ কুমার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- নয়া দৌড়, মধুমতি, গঙ্গা যমুনা, রাম অউর শ্যাম, দাগ, আজাদ, দেবদাস, মুঘল-ই-আজম, কোহিনূর, পয়গাম, আদমি, শক্তি, লিডার ইত্যাদি। ১৯৯৮ সালে কিলা সিনেমায় তাকে শেষবার রুপালি পর্দায় দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা