সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেই ডাকাত সরদার মোশাররফ!

news-image

বিনোদন প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের পরপরই সপরিবারে মালয়েশিয়া গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছিলেন মাসখানেক। গত রোববার রাতে দেশে ফিরেছেন তিনি। ফিরেই যথারীতি দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে।

গত সোমবার সারা দিন শুটিং করেছেন ঢাকার সদরঘাটে। সেখানে শুটিং হয়েছে ঈদের নাটক ডাকাত-এর। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান ও পরিচালনা করেছেন এল আর সোহেল। সদরঘাটে শুটিং শেষ করে পুরো দল লঞ্চে করে গেছে চাঁদপুর। পরিচালক জানালেন, নাটকটির শুটিং হবে লঞ্চেও। এ কারণেই লঞ্চযাত্রা।

অনেক দিন পর দেশে এসে শুটিং করা প্রসঙ্গে মোশাররফ করিম বললেন, ‘মালয়েশিয়ায় বেশ কয়েকটি নাটকের শুটিং করেছি। এরই মধ্যে দেশের অনেক পরিচালক ঈদের নাটকের শিডিউল নিয়েছেন। এখন ঠিকমতো সব কাজ শেষ করার চেষ্টায় আছি।’

ডাকাত নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। পরিচালক জানালেন, ডাকাত সরদার চরিত্রে দেখা যাবে তাঁকে। এতে আরও অভিনয় করেছেন তাসনুভা এলভিন। ঈদে প্রচারিত হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন