,

নেইমারের জাতীয় দলের সতীর্থকেই পাচ্ছে বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক :নেইমারের স্থলাভিষিক্ত হচ্ছেন কে? ব্রাজিলিয়ান তারকা বার্সেলোনা ছাড়ার পর থেকেই ফুটবলবিশ্ব মুখর এই প্রশ্নে। নেইমারের পরিবর্তে প্রথমে পাওলো দিবালাকে চাইলেও বার্সা কর্তৃপক্ষের নজর এখন লিভারপুলের তারকা ফিলিপে কোটিনহোর দিকে। জানা গেছে ব্রাজিলিয়ান এই তারকাও নাকি বার্সেলোনায় যেতে ইচ্ছুক!

ব্রাজিলের গণমাধ্যম বলছে, কোটিনহো ইতিমধ্যে লিভারপুল কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি বার্সেলোনায় যোগ দিতে চান। চলতি দলবদলের শুরু থেকেই কোটিনহোকে দলে টানার চেষ্টায় আছে বার্সেলোনা। গেল মাসে কোটিনহোর জন্য ৭২ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাবও দেয় কাতালান ক্লাবটি। তবে সেই প্রস্তাব প্রত্যাখান করে ইংলিশ ক্লাব লিভারপুল। এরপর নেইমার পিএসজিতে চলে যাওয়ায় তাকে পেতে আরও মরিয়া হয়ে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা। গুঞ্জন রয়েছে এবার কোটিনহোর জন্য ১০০ মিলিয়ন ইউরোর টোপ ফেলতে যাচ্ছে বার্সা।
কোটিনহোকে বিক্রির ব্যাপারে প্রথমে কঠোর অবস্থানে ছিলো লিভারপুল। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানান কোটিনহো বিক্রির জন্য নয়। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসেছে ইংলিশ ক্লাবটি।

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন নেইমার। ভেঙে গিয়েছে বার্সেলোনার আক্রমণত্রয়ী এমএসএন। শূন্যতা দেখা দিয়েছে কাতালান ক্লাবটির আক্রমণভাগে। বাধ্য হয়েই নেইমারের বিকল্প খুঁজতে আটঘাট বেধে নেমেছে বার্সা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে