,

ভাগ্নের সঙ্গে সালমানের খুনসুটি (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : মেঝেতে বিছানা পাতা। হাফ প্যান্ট আর টি-শার্ট পরিহিত সালমান খান তাতেই চিত হয়ে শুয়ে আছেন। তার বুকের উপর শুয়ে আছে ছোট্ট একটি শিশু। শিশুটিকে বুকে নিয়ে তার সঙ্গে নানা খুনসুটি করছেন এই অভিনেতা। প্রকাশিত একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

সালমান খানের বোন অর্পিতা খান। তারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওর ওই শিশুটি অর্পিতার সন্তান। ভিডিও ছাড়াও আরেক ভাই আরবাজের সঙ্গে তার কিছু স্থিরচিত্র পোস্ট করেন অর্পিতা। সদ্য কেটে গেল রাখি বন্ধন উৎসব। আর দাদাদের রাখি পরাতে এসেছিলেন অর্পিতা। তখনই ভাগ্নেকে পেয়ে খুনসুটিতে মেতে ওঠেন সালমান খান। উচ্ছ্বাস প্রকাশ করে ভিডিওর ক্যাপশনে অর্পিতা লেখেন, নিজেকে বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান বোন মনে হয়।

মামা-ভাগ্নের পাশাপাশি নিজের ছবিও পোস্ট করেছেন অর্পিতা। তুলে ধরেছেন ছোটবেলার স্মৃতি।

দেখুন : ভাগ্নের সঙ্গে সালমানের খুনসুটি

https://youtu.be/GE0OTAwmqdk

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে