,

দেহরক্ষীকে রাখি পরালেন সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : রাখি উৎসব ঘিরে বেশ সরগরম বলিপাড়া। অনেক তারকাই নিজেদের ভাই-বোনদের নিয়ে উৎসবটি পালন করেছেন।

এবার একটু ভিন্নভাবে রাখি উৎসব পালন করেছেন বলিউড ‘বেবি ডল’ সানি লিওন। নিজের দেহরক্ষী ইউসুফকে রাখি পরিয়েছেন তিনি। লন্ডন থেকে ভারতে ফিরছিলেন সানি। ফ্লাইটেই ইউসুফকে রাখি পরান এ অভিনেত্রী। এর একটি ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে।

তবে সানি লিওন একমাত্র তারকা নন যিনি দেহরক্ষীকে রাখি পরিয়েছেন। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রতিবছর রাখি বন্ধনের দিন তার দেহরক্ষী জালালকে রাখি পরান।

এদিকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সানসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট নিয়ে ব্যস্ত রয়েছেন সানি লিওন। এরই মধ্যে একটি অ্যাপ কোম্পানির জন্য এ অভিনেত্রীকে নিয়ে একটি টেলিভিশন বিজ্ঞাপনের শুটিং করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

সঞ্জয় দত্তের ভূমি সিনেমার ‘ট্রিপি ট্রিপি’ শিরোনামের আইটেম গানে দেখা যাবে সানিকে। বর্তমানে তার শুটিং করছেন তিনি। গানটির সুর করেছেন শচীন-জিগার এবং লিখেছেন প্রিয়া সারাইয়া। পাশাপাশি বাদশাহো সিনেমার গানে ইমরান হাশমির বিপরীতে দেখা গেছে এ অভিনেত্রীকে। এছাড়া সম্প্রতি নিশা নামের ২১ মাস বয়সি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন সানি লিওন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে