,

বেফাঁস রাখির বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা

news-image

বিনোদন ডেস্ক : বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে মিডিয়ার লাইম লাইটে চলে আসেন আইটেম সঙয়ের অন্যতম তারকা রাখি সাওয়ান্ত। এসব মন্তব্যের জের গড়িয়েছে আদালত পর্যন্ত।

ফের এ ধরনের ঘটনার জন্ম দেয়ায় রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাঞ্জাব কোর্ট।

এক টেলিভিশন চ্যানেলে রাখির কিছু মন্তব্য ‘বাল্মীকী’ সংগঠনের ভাবাবেগে আঘাত করেছে এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলার জন্যই কোর্টে হাজিরা দেয়ার কথা ছিল রাখির।

তবে রাখি উপস্থিত ছিলেন না বলে তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে পাঞ্জাব কোর্ট।

মামলা চলাকালীন রাখি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন বলে আগাম জামিনের জন্য আবেদন করেন। ৭ অগস্টের মধ্যে কোর্টে সারেন্ডার করতে হবে, এই শর্তে ৫ আগস্ট জেলা সেশন জজ আগাম জামিন দিতে রাজি হয়েছিলেন।

তবে কোর্টেই উপস্থিত থাকতে পারেননি রাখি। আর এ জন্য তার বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে