,

অভিনয় ছেড়ে, অাগ্রহ রাজনীতিতে!

news-image

বিনোদন ডেস্ক : ১৯৯৭ সালে ‌‘আমার ঘর আমার বেহেস্ত’ চলচ্চিত্রের মাধ্যমে জমকালো অভিষেক হয়েছিল নায়ক শাকিল খানের। প্রায় দেড় শতাধিক চলচ্চিত্রের এই নায়ক এখন অবশ্য ঢালিউড থেকে বেশ দূরে। কারণ হিসেবে বেশ কিছু অভিমানের কথা জানিয়েছেন সম্প্রতি।

সেই অভিমান থেকেই অভিনয়ে আর ফিরে আসার সম্ভাবনা দেখেন না তিনি। তবে রাজনীতিতে সক্রিয় থাকবার জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন শাকিল খান।

তিনি বলেন, ‘ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত আছি। তাই এখন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। সে ভাবনা থেকেই রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হতে চাই।’

ভবিষ্যতে অভিনয়ে নিজেকে আর না দেখালেও ক্যামেরার পেছনের কাজ নিয়ে বরাবরই আগ্রহ রয়েছে তার। সময় সুযোগ মিলে গেলে হয়তো নির্মাতা হিসেবেও দেখা যেতে পারে তাকে- এমন আভাসও দিয়েছেন তিনি।

মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনে জানা যাবে শাকিল খানের এ সব না জানা অনেক কথা। রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থাপনায় রাঙা সকাল প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে