সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রেমের আগেই আমার বিয়ে হয়ে গেছে’: নিপুন

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী নিপুন আক্তার, শিগগিরই আসছেন উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ শিরোনামের নতুন সিনেমা নিয়ে। চলচ্চিত্র জগতের বাইরেও আরো দশজন মানুষের মতোই তারকাদেরও রয়েছে সামাজিক জীবন। রয়েছে ভাললাগা, ভালবাসা আর প্রেমের অনুভূতি। পারিবারিকভাবে বিবাহিত নিপুন, তবে বিয়ের আগে কিভাবে প্রেমের সময়টা পার করে আসছেন জানালেন নিপুন।

নিপুন বলেন, ‘প্রেম করার সুযোগই তো পাইনি। প্রেমের আগেই আমার বিয়ে হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে সপ্তম সেমিস্টারে থাকতে আমার বিয়ে হয়ে যায়। আর তা ছাড়া আমার বাবা তো সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তাই এলাকার কেউ তাঁর ভয়ে আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস পেতেন না।

নিপুন আরো বলেন, ‘একটা মজার স্মৃতি পাঠকদের সঙ্গে শেয়ার করতে পারি। ১৯৯১ সালের ঘটনা। বাবা সে সময় বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি সেখানকার একটি স্কুলের ক্লাস সিক্সে পড়ি। শাবনাজ-নাঈম অভিনীত চাঁদনি তখন ব্যাপক আলোচিত একটি ছবি। আর ছবির নায়িকা শাবনাজও তখন সুপারহিট। স্কুলের অনেক ছাত্র আমার চেহারার সঙ্গে শাবনাজের তুলনা করত। কিন্তু কেউ সামনে বলার সাহস পেত না বলে স্কুলের দেয়ালে লিখে রেখে যেত।’

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট