,

রেমোকে নিয়ে রেস-থ্রিতে সালমান!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডিসুজার একটি নাচের সিনেমায় অভিনয়ের কথা হচ্ছে সালমান খানের। এ বিষয়ে প্রস্তুতিও শুরু হয়েছে। সালমান নাকি নাচের বিভিন্ন মুদ্রা আয়ত্ব করছেন।

সিনেমায় ১৩ বছর বয়সি একটি মেয়ের বাবার চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। নায়িকা চরিত্রে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকে। টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শেষ হলেই এ সিনেমার কাজ শুরু হবে। কিন্তু রেমোর এ সিনেমার পরিবর্তে রেস-থ্রি সিনেমার শুটিং শুরু করবেন সালমান। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

শোনা যাচ্ছে, সালমান মনে করছেন রেমোর নাচের সিনেমার চরিত্রটি তার সঙ্গে মানানসই নয়। তার মতে, এটি বরুণ ধাওয়ান অথবা অন্য কোনো কম বয়সি অভিনেতার জন্য উপযুক্ত।

এদিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রেমোর নাচের এই সিনেমাটি আপাতত বন্ধ রেখে রেস-থ্রি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন সালমান। রেস ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমা পরিচালনা করেন আব্বাস-মাস্তান। কিন্তু তৃতীয় কিস্তিতে রেমোকে পরিচালক বানানোর জন্য প্রযোজক রমেশ তাওরানিকে অনুরোধ করেছেন সালমান। প্রযোজক রমেশও বিষয়টি মেনে নিয়েছেন এবং খুব শিগগির রেস-থ্রি সিনেমার শুটিং শুরু হবে।

সম্প্রতি ভাই আরবাজ খানের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলের সালমান। খুব শিগগির ক্যাটরিনার সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শেষ শিডিউলের শুটিংয়ের উদ্দেশ্যে আবু ধাবি রওনা হবেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। চলতি বছর বড়দিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে