সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুমু খাবেন না শর্তে হেট স্টোরিতে ঊর্বশী!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সাড়া জাগানো ইরোটিক-থ্রিলার সিনেমা ফ্র্যাঞ্চাইজি হেট স্টোরি। এ ফ্র্যাঞ্চাইজি এবার তৈরি করতে যাচ্ছে তাদের চতুর্থ সিনেমা হেট স্টোরি-ফোর। প্রাথমিক পর্যায়ে সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী ঊর্বশী রাউটেলা। তবে তিনি পুনরায় সিনেমাটিতে অভিনয়ের জন্য রাজি হয়েছেন। এমনকি চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন। তবে সিনেমাটিতে অভিনয়ের ক্ষেত্রে চুমু, অন্তরঙ্গ দৃশ্য ও শরীর প্রদর্শন না করার শর্ত দিয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে জানান, প্রাথমিকভাবে সিনেমাটিতে অভিনয়ের জন্য ঊর্বশীকে প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে এ দৃশ্যগুলো বাদ দেয়া হয়। এ প্রসঙ্গে ঊর্বশী বলেন, ‘আমি দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু এ বিষয়ে কিছু প্রকাশ না করার ব্যাপারে অঙ্গীকার করেছি।’ এ অভিনেত্রী জানান, কাবিল সিনেমার পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ তিনি এমন চরিত্রে অভিনয় করতে চান, যেখানে গ্ল্যামারের চেয়ে অভিনয় দক্ষতা ফুটে উঠবে।

হেট স্টোরি-ফোর সিনেমাটি আগের সিনেমাগুলোর তুলনায় একটু ভিন্ন হবে জানিয়ে নির্মাতা বিশাল পান্ডে বলেন, ‘অন্তরঙ্গ ও সাহসী দৃশ্যগুলোর দিক থেকে এই সিনেমাটি আগের সিনেমাগুলোর তুলনায় একটু ভিন্ন হবে। কারণ এটি সত্য ঘটনা অবলম্বনে এবং ভিন্ন দর্শকদের আকর্ষণ করার জন্য নির্মিত। অন্তরঙ্গ দৃশ্য অবশ্যই এ সিনেমার মূল বিষয়বস্তু নয়। তাই বলে এই নয় যে, ইতোমধ্যে প্রতিষ্ঠিত এ ফ্র্যাঞ্চাইজির দর্শকের জন্য আমরা উপভোগ্য কিছু রাখব না।’

২০১২ সালে মুক্তি পেয়েছিল এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা হেট স্টোরি। এরপর ২০১৪ সালে হেট স্টোরি-টু এবং ২০১৫ সালে হেট স্টোরি-থ্রি মুক্তি পায়। পাওলি দাম, সুরভিন চাওলা, জেরিন খান এবং ডেইজি শাহ এর আগে এই সিনেমা সিরিজে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট