সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্মাডিলো মারতে গিয়ে গুলি ছিটকে গুরুতর আহত শিকারি!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্ব টেক্সাসের এক ব্যক্তি একটি আর্মাডিলোকে লক্ষ্য করে গুলি করলেও ওই আর্মাডিলোটির কিছুই হয়নি। উল্টা সেই গুলি এসে লাগবে শিকারির চোয়ালে।

এমন ঘটনার স্বীকার হয়ে ওই শিকারিকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

জানা যায়, টেক্সারকানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মেরিয়েট্টায় গত বৃহস্পতিবার নিজ বাড়ির বাগান দেখতে বের হয়েছিলেন ওই ব্যক্তি। হঠাৎ একটি আর্মাডিলোকে বাগানে ঘুরে বেড়াতে দেখেন তিনি। শিকার করবেন ভেবে নিজের .৩৮ রিভলভারটি থেকে পরপর তিনটি গুলি ছোড়েন আর্মাডিলোর দিকে।

আর্মাডিলোর বুলেটপ্রুফ খোলস সম্বন্ধে জানতেন না ওই ব্যক্তি। ফলে আর্মাডিলোর খোলসে গুলি লাগলেও তা ছিটকে বেরিয়ে যায়। তিন নম্বর গুলিটি সোজা ফিরে এসে লাগে ওই ব্যক্তির গায়ে। এতে গুরুতর আহন হন শিকারী নিজেই। এয়ার অ্যাম্বুলেন্সযোগে সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় টেক্সারকানার একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

এ জাতীয় আরও খবর

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার