,

মেহজাবিনের এক মুঠো ভালোবাসা

news-image

বিনোদন ডেস্ক : কাজলমাখা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মাথায় ওড়না তবে চোখে মুখে লেগে আছে ভয় আর আতঙ্কের ছাপ। এমন লুকে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দৃশ্যটি ‘এক মুঠো ভালোবাসা’ নাটকের।

আলামিন, সেরা জামান ও মেহেদী রনির গল্প অবলম্বনে একক নাটকটি পরিচালনা ও চিত্রনাট্য রচনা করেছেন রাজিব রসুল।

নাটক প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘এক মুঠো ভালোবাসা নাটকের গল্পটি ভালোবাসার দ্বন্দ্ব, সুখ, স্বার্থ এবং আবেগের। সন্তান ও বাবা-মায়ের ভালোবাসা, প্রেমিক-প্রেমিকার ভালোবাসা। বিশ্বাস, প্রতিশ্রুতি, না পাওয়ার তীব্র যন্ত্রণা, পাওয়ার চরম আনন্দ অনুভূতি, স্বপ্নের মৃত্যু, স্মৃতি কাতরতা নিয়েই পথ চলা। ভালোবাসার এই পথে চলতে গিয়ে নানা কারণে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। আত্মকেন্দ্রীক মানুষ হীনমন্যতায় ভুল সিদ্ধান্ত নেয়। এরপরও আমাদের পথ চলতে হবে, ভালোবাসতে হবে। কারণ ভালোবাসা মানেই জীবন, ভালোবাসা মানেই বিশ্বাস, ভালোবাসা মানেই সুন্দর- এসব নিয়েই এক মুঠো ভালোবাসা নাটকের কাহিনি।’

মেহজাবিন ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন সালাউদ্দীন লাভলু, ইরফান সাজ্জাদ, অ্যালেন শুভ্র প্রমুখ। ১১ আগস্ট রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে