,

আপত্তির মুখে সরানো হচ্ছে সানির বিজ্ঞাপন

news-image

বিনোদন ডেস্ক : শরীরী জাদুতে বলিউড দর্শকের মন কেড়েছেন সানি লিওন। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। বেশ কয়েকটি কনডমের বিজ্ঞাপনেও দেখা গেছে এ অভিনেত্রীকে।

গত কয়েক মাস ধরেই ভারতের গোয়ার কাদাম্বা ট্রান্সপোর্ট করপোরেশনের বাসগুলোতে ব্যবহৃত সানি লিওনের বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানানো হচ্ছিল। এসব বিজ্ঞাপন আপত্তিকর জানিয়ে শিগগির অপসারণের দাবি জানিয়ে আসছিল রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। অবশেষ তাদের আপত্তির মুখে সরিয়ে ফেলা হচ্ছে সানির এই বিজ্ঞাপনগুলো।

গত ১ আগস্ট কংগ্রেসের এমএলএ ফ্রান্সিস সিলভেরিয়া গোয়া অ্যাসেম্বলিতে সানির বিজ্ঞাপন সরিয়ে ফেলার দাবি জানায়। তারই পরিপ্রেক্ষিতে গোয়া ট্রান্সপোর্ট মিনিস্টার সুদিন ধাবালিকর ট্রান্সপোর্ট করপোরেশনের বাসগুলো থেকে সানির বিজ্ঞাপন সরানোর সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

এ প্রসঙ্গে সুদিন ধাবালিকর বলেন, ‘সম্মানিত এমএলএ মহোদয়ের পক্ষ থেকে সানির বিজ্ঞাপনের ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। আমিও ওই বিভাগকে সেগুলো সরিয়ে ফেলতে বলেছি। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে কাদাম্বা ট্রান্সপোর্টের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের এ ধরনের বিজ্ঞাপনের বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছি, যেন ভবিষ্যতে এ নিয়ে জনগণের পক্ষ থেকে কোনো সমস্যা না হয়।’

তিনি আরো বলেন, ‘যে পোস্টারই হোক না কেন তা নিয়ে যদি জনগণের আপত্তি ওঠে, তাহলে আমি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সেগুলো সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করব।’

এ বিষয়ে ফ্রান্সিস সিলভেরিয়া বলেন, ‘আমি এই বিষয়টি নিয়ে অ্যাসেম্বলিতে আপত্তি জানিয়েছি। শিক্ষার্থীরা এই বাসগুলোতে যাতায়াত করেন। গোয়ার মতো এ রকম সুন্দর এবং পর্যটন স্থানে আমরা এ ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করতে দিতে পারি না। এছাড়া গোয়ার মানুষরাও অনেক ভালো।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে