,

হলে গিয়ে দেশিয় ছবি দেখুন নিজের দেশকে বাঁচান : মৌসুমী হামিদ

news-image

বিনোদন প্রতিবেদক : গত ৩ আগস্ট হয়ে গেল ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমার প্রিমিয়ার শো। সিনেমাটিতে ভারতের পরমব্রত’র বিপরীতে অভিনয় করেছেন এদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমার পরিচালনায় ছিলেন অনিমেষ আইচ। সিনেমাটি ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে দর্শক হৃদয়ে। দেশের অন্যান্য অভিনেত্রীরা স্বাগত জানিয়েছেন তিনি। যেমন, অভিনেত্রী মৌসুমী হামিদ অনিমেষ আইচ ও ভাবনাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

মৌসুমী হামিদ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: ‘অভিনন্দন অনিমেষ দাদা আর আশনা হাবিব ভাবনাকে। আজ (গতকাল) ‘ভয়ঙ্কর সুন্দর’ এর ভয়ঙ্কর সাফল্য কামনা করছি। প্লিজ সবাই হলে গিয়ে দেশিয় ছবি দেখুন, নিজের দেশকে বাঁচান’।

মৌসুমী হামিদ বাংলাদেশের জনপ্রিয় একজন মডেল ও অভিনেত্রী। গেল জুন মাসের ২৯ তারিখে মৌসুমী হামিদ অভিনীত ‘বাদাবন’ নামক টেলিফিল্মটি বহুল জনপ্রিয় হয়েছে। ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স আপ হওয়ার মাধ্যমে তিনি চলে আসেন বিনোদন জগতে। তিনি কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অরন্য মামুনের ‘ব্লাকমেইল’ (২০১৫), সাফি উদ্দিনের ‘ফুল লেনথ লাভ স্টোরি:পার্ট টু’ এবং শামিম আহম্মেদ রনির ‘মেন্টাল’ (২০১৫)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে