,

সারার ছেলে বন্ধুতে মায়ের আপত্তি

news-image

বিনোদন ডেস্ক : সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান। বলিউডে তার অভিষেক নিয়ে দীর্ঘদিন গুঞ্জন শোনা গেলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা পাওয়া যায়, সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কেদারনাথ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক হচ্ছে সারার।

তবে সিনেমায় অভিষেকের আগেই অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের সঙ্গে সারার প্রেমের গুঞ্জন চাউর হয়। আর এতে তার মা অমৃতা সিং মোটেও খুশি নন। সারাকে ছেলে বন্ধু ও সহ-অভিনেতাদের সঙ্গে নাকি ঘোরাফেরা করতে নিষেধ করেছেন অমৃতা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘তারকারা এখন অনেক ক্ষেত্রেই ভুল কারণে খবরে আসছেন, বিশেষ করে প্রেমের সম্পর্কের গুঞ্জনে। আর এটি বেশির ভাগ হয় উঠতি তারকাদের ক্ষেত্রে। তাই সারাকে সম্পর্কের বিষয়গুলো থেকে দূরে থাকতে বলা হয়েছে। কারণ প্রেমের গুঞ্জনে তার প্রথম সিনেমা কেদারনাথ –এর প্রচারণার বিষয়টি ছাপিয়ে যেতে পারে।’

কেদারনাথ সিনেমাটি পরিচালনা করবেন অভিষেক কাপুর। সিনেমাটিতে সারাকে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘সিনেমায় নতুনদের নেওয়ার বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়া। সারা খুব সুন্দর এবং প্রাণবন্ত। আমরা আজ যে প্রতিভা নিয়ে হাজির হচ্ছি, তা আগামীতে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ হবে।’

কেদারনাথ সিনেমার প্রেক্ষাপট ভারতের উত্তরখন্ডের। সিনেমাটিতে সুশান্তের প্রেমিকের চরিত্রে সারাকে দেখা যাবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে