,

৪০ দিনের শিডিউল দিলেন ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমায় কাজ করে আসছেন। এবারো জাজ মাল্টিমিডিয়ার নতুন একটি সিনেমায় নাম লেখিয়েছেন ফারিয়া। এ সিনেমার শুটিংয়ের জন্য প্রযোজনা প্রতিষ্ঠানকে ৪০ দিনের শিডিউল দিয়েছেন বলে রাইজিংবিডিকে জানান নুসরাত ফারিয়া।

নাম ঠিক না হওয়া এ সিনেমায় ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার জিৎ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ ফিল্মস। সব কিছু ঠিক থাকলে ১৭ আগস্ট থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

রোমান্টিক কমেডি ধাঁচের এ সিনেমাটির শুটিং ইতালি, বাংলাদেশ ও ভারতের কলকাতায় হবে। ফারিয়া অভিনীত ‘বস টু’ সিনেমাটি সর্বশেষ মুক্তি পায়। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও জিৎ ফিল্মস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে