সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণি এবার চীনা ছবিতে

news-image

বিনোদন ডেস্ক : চীনের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে যাচ্ছে ফিচার ফিল্ম ‘চেজিং মার্ডার’। ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ৬ মে। যা ‘জিয়াংজিয়া শুটিং মার্ডার নামে আলোচিত। এ মার্ডারের তদন্ত উদ্ঘাটন করতে দায়িত্ব দেওয়া হয় একজন পুলিশ অফিসারকে। মাত্র ২০ দিনের মাথায় অপরাধীকে ধরা হয় আন্তর্জাতিক ক্রিমিনাল পুলিশের সহায়তায়। সবকিছু ঠিক থাকলে চাইনিজ এই সিনেমায় দেখা যাবে বাংলাদেশের বহুল আলোচিত অভিনেত্রী পরীমণিকে।

ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে চীনের হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেড। সেখানকার কয়েকটি প্রদেশ এবং বাংলাদেশেও ছবিটির শুটিং হবে বলে জানা গেছে। এ ছাড়া পুরো সিনেমাটি বাস্তবায়নে নেতৃত্ব দেবেন হুজিয়াহুই এবং ডেনিপ্যাং। সিনেমাতে বাংলাদেশের অভিনেত্রী পরীমণি ছাড়া আরও অভিনয় করবেন চীন এবং হংকংয়ের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। এতে পরীমণিকে দেখা যাবে একজন আন্তর্জাতিক পুলিশ সদস্য হিসেবে।

ছবিটির ব্যাপারে পরীমণি বলেন, ‘আগামী মাসে অফিসিয়ালি এ প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হব। সম্প্রতি চীন ভ্রমণে গিয়েছিলাম। সেখানে অনেক সোশ্যাল অ্যাপস নিষিদ্ধ। তাই উই চ্যাট ব্যবহার শুরু করি। সেখানেই পরিচয় হয় বেশ কয়েকজন বাংলাদেশি তরুণ-তরুণীর সঙ্গে। একজন বাংলাদেশি তরুণ ছিলেন যিনি হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানিতে কর্মরত। অনেকটা আচমকা তিনি আমাকে ‘নক’ করেন। এরপর নিয়ে যান সেই প্রোডাকশন হাউসে। সর্বোচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকের সঙ্গে মিটিং হয় সেখানে। তারাও আমাকে ছবিটির স্ক্রিপ্ট পড়ে শোনান। দেশে ফিরে এলে তারা যোগাযোগ করেন। আমিও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতামত শেয়ার করি। তারাও সায় দেন। এভাবেই যুক্ত হয়ে গেলাম।’

পরীমণি আরও বলেন, ‘প্রথমে আপত্তি করেছিলাম, কারণ এক থেকে দেড় মাস চীনে থাকতে হবে। তাহলে এখানকার ছবির শুটিংয়ের কী হবে? সে বিষয়ও পরিকল্পনা করেছি। তাই ব্যাটে-বলে মিলে গেল।’

অন্যদিকে, চীনের এ প্রোডাকশন হাউসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও বিষয়টি পরিষ্কার করেন। তারা জানান, প্রাথমিক পরিকল্পনা রয়েছে আগামী বছরের প্রথমার্ধে ছবিটি মুক্তি দিতে। শিগগিরই ক্যামেরা অন করবে। এর আগে বাংলাদেশে সংবাদ সম্মেলনের পরিকল্পনা রয়েছে তাদের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা