সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী আব্দুল জব্বারের সর্বোচ্চ চিকিৎসা দেবে সরকার : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সংগীত শিল্পী আব্দুল জব্বারের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন শিল্পীকে দেখতে যান মন্ত্রী। তিনি এসময় কর্তব্যরত ডাক্তারের কাছ থেকে শিল্পীর শারিরীক সমস্যাগুলো শোনেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।

পরে বিএসএমএমইউ চত্বরে উপস্থিত সাংবাদিকদের তথ্যমন্ত্রী আরো জানান, সংগীতশিল্পী আব্দুল জব্বার কিডনি, হার্ট, প্রস্টেটসহ নানা জটিলতায় আক্রান্ত।

আড়াই মাস ধরে চিকিৎসাধীন সংগীত শিল্পী আব্দুল জব্বারের মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ তাকে আইসিইউ-২ এ স্থানান্তর করে।

‘জয় বাংলা বাংলার জয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’সহ অসংখ্য গানের গায়ক আব্দুল জব্বার স্বাধীনতা যুদ্ধের সময় হারমোনিয়াম নিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের গান গেয়ে উদ্বুদ্ধ করেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। তার গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছে ও মনোবল বাড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা